মনসুর আজিজ
কবি
বর্তমান সময়ে মনসুর আজিজ বাংলা সাহিতের একজন উল্লেখযোগ্য কবি।
মনসুর আজিজ চাঁদপুর জেলার হাইমচরে ১৯৭৪ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আজিজুল হক মা আনোয়ারা বেগম। বসবাস করছেন ঢাকার মিরপুরে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
মনসুর আজিজ নব্বই দশকের অনত্যম শ্রেষ্ঠ কবি। দেশের প্রথম শ্রেণীর দৈনিক, মাসিক, সাহিত্যপত্রিকা ও লিটলম্যাগে লিখে আসছেন তিন দশক ধরে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তার কবিতায় প্রেম, প্রকৃতি, দ্রোহ, ইতিহাস ও ঐহিত্য, মানবিকবোধ ও আন্তর্জাতিকতা তার কবিতায় বিষয়। ছন্দ ও উপমার নতুনত্ব, লোকজ উপাদান ও চিত্রকল্প, ইতিহাস ও মিথের উপস্থাপন তার কবিতাকে করেছে সমসাময়িক কবিদের থেকে আলাদা।
তার শিশুতোষ ছড়া-কবিতায় গ্রামবাংলার রূপবৈচিত্র্য ও চিরায়ত সবুক প্রকৃতি ছন্দের দোলাচলে শিশুমনের ভিতরে দেশপ্রেমকে উজ্জীবিত করে। তার অনুবাদ কবিতা ইতোমধ্যে পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। তার ছোটগল্প ও উপন্যাস বাংলা গদ্যে আলাদা স্বর নির্মাণ করতে পেরেছে বলে বোদ্ধামহল মনে করেন।
কবিতা ছাড়াও সাহিত্যের অন্যান্য শাখায় রয়েছে তার স্বচ্ছন্দ বিচরণ। লিখছেন ছড়া, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ। অনুবাদও করছেন সমানতালে। তিনি বহুল পঠিত ভিন্নধারার লিটলম্যাগ 'আড্ডাপত্র' সম্পাদক। সাহিত্য সংগঠন রাইটার্স অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি।
জন্মস্থান
চাঁদপুর জেলার হাইমচরে
১৯৭৪ সালের ১৫ আগস্ট
শিক্ষা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন
প্রথম বই
অতলান্ত নীলচোখ- (২০০২)